1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষে নদী দখল দুষন রোধে চাই সচেতনতা ও কার্যকর প্রশাসনিক উদ্যোগ শীর্ষক মানবন্ধন কর্মসূচি পালিত। - ইকরা
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষে নদী দখল দুষন রোধে চাই সচেতনতা ও কার্যকর প্রশাসনিক উদ্যোগ শীর্ষক মানবন্ধন কর্মসূচি পালিত।

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৭ Time View

বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষে নদী দখল দুষন রোধে চাই সচেতনতা ও কার্যকর প্রশাসনিক উদ্যোগ শীর্ষক মানবন্ধন কর্মসূচি পালিত।

নিজস্ব প্রতিবেদন:


নদীর  সীমানা নির্ধারণপূর্বক দুধারে ওয়াকওয়ে নির্মানের প্রশাসনিক উদ্যোগ গ্রহণের সুপারিশ।

নদী দিবসের মানববন্ধনে বক্তারা

সীমান্ত সিরাজ ।।

বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষে নদী দখল দুষন রোধে চাই সচেতনতা ও কার্যকর প্রশাসনিক উদ্যোগ শীর্ষক মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে সাভারের বংশী নদীর তীরে বাংলাদেশ নদী ও পরিশে বাচাও আন্দোলন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা),মানবাধিকার উন্নয়ন কেন্দ্র ও কারিতাস উদ্যম প্রকল্প, যৌথ আয়োজনে এ মানবন্ধন কর্মসুচি পালিত হয়।

সশীল সমাজ, সাংবাদিক,ছাত্র প্রতিনিধি,শিক্ষাবিদ,এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ্ এ মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন। বক্তারা বলেন বংশী নদী বাংলাদেশের নদীগুলির মধ্যে একটি অন্যতম নদী। কিন্তু দুঃখের বিষয় এই বংশী নদী নানা কারণে আজ মৃতপ্রায়।পৌরসভার বর্জ্য, ট্যানারীর বর্জ্য, বিভিন্ন কলকারখানার দুষিত পানির কারণে সাভারের বংশী নদী আজ ধ্বংশের দ্বারপ্রান্তে। বংশী নদীর মতো বাংলাদেশের সকল নদীই এখন  দখল দুষনে মৃত। তাই-নদী বাচাতে আমাদের সকলের সচেতনতা জরুরী।

তারা বলেন কার্যকর প্রশাসনিক উদ্যোগই এখন বাংলাদেশের মৃতপ্রায় নদীগুলিকে বাচাতে পারে ।এজন্য প্রশাসনের উদ্যোগে নদীর  সীমানা নির্ধারণপূর্বক দুধারে ওয়াকওয়ে নির্মান করতে পারলে নদীগুলি বাচবে। এতে করে নদীর দখল দুষণও কমবে।

বক্তারা মানববন্ধন থেকে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব প্রশাসনের কাছে তলে তুলে ধরেন্। বংশী নদী সহ সকল নদ নদীর সীমানা নির্ধারন করা,নদীর দুধারে ওয়াকওয়ে নির্মান, পৌরসভা, ট্যানারী, কলকারখানাসহ সকল ধরনের বর্জ্য  নদীতে না ফেলার প্রশাসনিক  কঠোর উদ্যোগ গ্রহণ ও  তা বাস্তবায়ন করা।

বাংলাদেশ নদী ও পরিবেশ বাচাও আন্দোলন’র সাধারন সম্পাদক সাংবাদিক সীমান্ত সিরাজ এর সঞ্চালনায়  মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র যুগ্ম সম্পাদক গবেষক আমিনুর রসুল, ফরিদুল ইসলাম ফরিদ, সাভার সেন্ট্রাল ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান খান, আনন্দপুর ল্যাবরেটরী কলেজের অধ্যক্ষ মো: খালেদ হোসেন, ব্যাংক কলোনী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  আমিনুর রহমান,আরটিভির সিনিয়র স্টাফ রির্পোটার সাংবাদিক জিয়া উদ্দিন  জিয়া,বাংলাদেশ নদী বাচাও আন্দোলন এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বশীর উদ্দিন, ঢাকা জেলা কমিটির  সাধারন সম্পাদক মনির হোসেন, সদস্য মোঃ মানিক মিয়া, শীল্ড এর নির্বাহী পরিচালক মাহবুব আলম ফিরোজ, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস ফেডারেশন এর নেতা মোহাম্মদ ইয়াহিয়া, কারিতাস বাংলাদেশ এর সুমন জন রোজারিও ও মো: আব্দুর রাজ্জাক, টিআইবি ইয়েস লিডার তানজিলা ইসলাম জান্নাত ও তানজিনা তাবাসসুম আস্থা প্রমুখ।

মানবন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নদী ও পরিবেশ বাচাও আন্দোলন ’র সভাপতি ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্র ’র মহাসচিব মাহবুল হক মাহবুব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host