
বাংলা মা
মোঃ শফিউল্লাহ মিয়া ভাই
এই দেশে জন্ম মোদের,
আমরা বাংলা মায়ের সন্তান।
মিলেমিশি আছি আমরা,
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিষ্টান।
আমরা সবাইকে ভালোবাসি,
আমরা বাঙালি বাংলার সন্তান।
কেউ করো না কারো বদনাম,
দেশ বিরোধী লেখে কিছু শয়তান।
পৃথিবীর যেখানেই থাকি মোরা,
বাংলা মায়ের জন্য কাঁদে প্রাণ।
বাংলার মাটি সোনার মত খাঁটি,
বাংলা আমার আমি তার সন্তান।
জাতি ভেদাভেদ নাই মোদের মাঝে,
একসাথে চলি মোরা সকাল সন্ধ্যা সাঁঝে।
সকলের তরে সকলেই আমরা,
প্রমাণ করি মোরা সকল কাজে।
মায়ের অসম্মানে কাঁদে নাহি যার মন,
বলবো আমি তারা এদেশের দুশমন।
এই দেশের মাটি ও মানুষকে ভালোবাসি,
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকি মিলেমিশি।
Leave a Reply