1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
পরা চশমা কালো - ইকরা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

পরা চশমা কালো

  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ Time View

পরা চশমা কালো
নূরে আলম


রক্ত দিয়ে কেনা বাংলায়
আবার রক্ত ঝরে।
শত মায়ের আহাজারি
বাংলার ঘরে ঘরে।

শিশু মরে কিশোর মরে
ঝরে প্রবীণ প্রাণ।
বাংলার বুকে রক্ত খরা
পেলো আবার জান।

কিসের নেশায় রক্ত ঝরে
স্বাধীন বাংলার বুকে।
মায়ের চোখে অশ্রু কেন
ছেলে হারানোর শোকে।

নেই রাজাকার স্বাধীন দেশ
উচ্চ স্বরে বলি।
তবে কেন দেশে আজ
উড়ছে মাথার খুলি।

বলে না কেন সোনার বাংলা
তোমায় ভালোবাসি।
হারিয়ে কেন যায় বলো
ফুটফুটে মুখের হাসি।

আসলে কি বাসতে পেরেছি
আমরা দেশটা ভালো।
ন্যায় আর নীতির চোখে কেন
পরা চশমা কালো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host