1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
অতন্দ্র প্রহরী - ইকরা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরনামঃ
কবি রকিবুল ইসলাম কবিতা: ১২’ই রবিউল আউয়াল কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন

অতন্দ্র প্রহরী

  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View

অতন্দ্র প্রহরী
সরদার মুক্তার আলী


আমার দেশের মাটি আমার শরীর
স্বাধীনতা আমার রক্ত প্রবাহ
অর্থনীতি আমার শ্বাস-প্রশ্বাস
সার্বভৌমত্ব আমার সুস্থতা
আমার দেশের মানুষের মনুষ্যত্ব মানবতাবোধ
সহাবস্থান সুশীল সুবিচার বোধ সুচিন্তা চেতনা সারাক্ষণ
আমার গর্ব আমার অহঙ্কার
আমি সুস্থ সবল হাসি খুশি মুখ দেখতে চাই
আমার বাংলাদেশের পরম নিরপেক্ষতায়।
আমার বাংলাদেশের নিরাপত্তা আমার মায়ের মাথার আঁচল
আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে কোনো মোনাফেক
যেনো আর মাথা নিয়ে না উঠতে পারে আমার বাংলাদেশের আলো বাতাসে
আমরা সেই শত্রুদেরকে ধরবো অক্টোপাশের মত
কারণ সারাক্ষণ জাগ্রত আছে আমার বাংলাদেশের
সচেতন আত্মার ছাত্র জনতা পেশাজীবি সকল জনগণ
সর্বক্ষণ অতন্দ্র প্রহরী।
আমার বাংলাদেশ প্রতিদিনের সূর্যাস্তে সূর্যোদয়ে
আমার রক্ত মাংস অস্থি মজ্জায় অনুভূতি ভাবনায়
আমরা আত্মমর্যদায় বিশ্বের দরবারে মাথা উঁচু করে
দাঁড়াতে চাই
স্বচ্ছ নির্মল পূণ্যময় আমার বাংলাদেশের মুখ
তাতেই আমার প্রত্যাশার সর্বাঙ্গ প্রশান্ত।
১৪/০৯/২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host