1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
ছোট গল্প: অবাক অনুভূতি - ইকরা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

ছোট গল্প: অবাক অনুভূতি

  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩৫১ Time View

ছোট গল্প: অবাক অনুভূতি 
আব্দুস সাত্তার সুমন


◾১৯৯৮ সাল আমি মাদ্রাসায় পড়াশোনা করি। একদিন মা মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাসায় নিয়ে আসলো। আমাদের পরিচিত এক ভাই আমাদের বাড়িতে আমার বড় বোনের সাথে বসে আছেন। মাকে জিজ্ঞেস করলাম তিনি এখানে কেন? মা বলল ও তোর দুলাভাই। বুঝলাম আমার বোনের বিয়ে হয়েছে তার সাথে। বাসায় ঘটা করে আয়োজন হচ্ছে। বাড়ি-টা আমাদের খুব নিচু ছিল, পাশে বিল।
বর্ষা হলেই বাড়িতে পানি উঠে। বাবা এক ঘরে মাটি ফেলে উঁচু করে বসার ব্যবস্থা করেছে। দুলাভাইয়ের বাড়ি থেকে কিছু লোক আসবে আমন্ত্রণে। তারা এলো। সেখানে দুলাভাইয়ের বাবা ছিল, তার ভাইয়েরা ছিল, আরো অনেকে! পরিচয় পর্ব শেষ হলে। খাবারদাবার শেষ করে, বোনকে নিয়ে আজ গাজীপুর যাবে। তার শ্বশুর বাড়িতে। সাথে আমাকে নিয়ে যাবে। ও.. বলতে ভুলে গিয়েছিলাম “আমরা দুই ভাই এক বোন”  আমার বোন আর আমি তিন বছরের ছোট  বড়, আমি মেজো ছেলে। এরপর ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে সবাই মিলে আসলাম। জীবনে প্রথম রেলগাড়ি দেখা। তার কারণ জন্ম আমাদের ঢাকায়। গ্রামের বাড়ি মাদারীপুর। ওখানের রেলের যোগাযোগ নেই। যাই হোক, রেলগাড়ি আসলো আমি তো খুব অবাক! বাহ.. এই নতুন জিনিসটা কি? বিয়াই বলল এটা হল রেল গাড়ি। চড়ে উঠলাম বোন আর আমি, জীবনের প্রথম রেল গাড়িতে চড়া। এই একটা নতুন অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। গাড়ি চলছে ভালোই লাগছে। ঝকঝক করে চলছে রেলগাড়ি। অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছি গাছপালা, রেল লাইনের দুপাশে বাড়িঘর, আরো কত কি! নতুন বউকে নিয়ে কাওরাইদ স্টেশনে নামলো তারা। দুলাভাই বলল সামনেই বাড়ি, চলো রিক্সা করে যাই। দুলাভাই অনেক দিন পর বাড়িতে যাচ্ছে তাও আবার নতুন বউকে নিয়ে। বাড়ি গিয়ে পৌঁছালাম। সেখানে আবার অবাক করার বিষয়! বাড়ি দেখেছি ইটের বাড়ির মত! কিন্তু এখানে সব বাড়ি নাকি মাটির। আমি তো বিশ্বাস করতে পারলাম না কি করে এটা মাটির বাড়ি হয়? আমার সাথে ঠাট্টা করছেন নাতো? বাড়ির সকলে বলল না এটা মাটি বাড়ি। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি সেই নতুন অনুভূতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host