1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
হে মহান বিদ্রোহী - ইকরা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

হে মহান বিদ্রোহী

  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২৭১ Time View

হে মহান বিদ্রোহী
হাসান জামান

ইচ্ছে করে লিখতে কবি তোমার মতো,
প্রেম ও দ্রোহ অগ্নিবীনা অনবরত!
আলাদীনের কাব্য চেরাগ মুঠোয় পেলে,
ভয়ের বুকে দিতাম সাহস আগুন ঢেলে!

আশার মলম ছড়িয়ে দিতাম লক্ষ মনে
রক্ষা কবচ ঝুলিয়ে দিতাম ভীতু জনে!
আমজনতার বক্ষে দিতাম স্বপ্ন বাগান,
মুক ও বধির কন্ঠে তখন বজ্র তুফান!

ষাঁড়ের মতো জীবন বাজি লড়াই ছাড়া
দুখের জলে ঘুৃমায় আজো কৃষক পাড়া!
শহর নগর বস্তিবাসী অন্ন গৃহ বস্ত্র হারা
স্বাধীনতার স্বপ্ন সাধ তেপান্তরে ছন্নছাড়া!

যাদের মনে প্রবল আশা জয়ের নিশান
মৃত্যু তাদের নৃত্য করে পায়ের তলে
শ্রমিক মজুর সর্বহারা মাঠের কিষান
সূর্য ভাংগে ভয়ের পাহাড় বরফ গলে!

যে কবিগন অন্ধ রাজার খানসামা
রাজ আসরে লিখেন বসে শাহনামা’
মহারাজের অশেষ কৃপায় করেন বাস
ওরা সবাই গন্ধ বণিক দলিয়ো দাস!

কাব্য জুড়ে স্লোগান মিছিল আগুন নাই!
বসন্তে আজ মৃত কোকিল ফাগুন নাই!
ভালোবাসা গুম হ’য়ে যায় কান্না নাই!
অনাহারী শিশু নারী ঘরে ঘরে রান্না নাই!

হে বিদ্রোহী! তোমার কাছে মন্ত্রনা চাই
মরন সাগর পাড়ি দেয়ার যন্ত্রনা নাই –
এমন সাহস তুমি ছাড়া কোথায় পাই?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host