1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
প্রিয় নীড়ে - ইকরা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরনামঃ
শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী, সদস্যসচিব ড. ফোরকান

প্রিয় নীড়ে

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৩২ Time View

প্রিয় নীড়ে
হাসান জামান

হোসেনিগঞ্জ ডি ৩৬১। ফেলে আসা বস্তির ঘরে
পুরনো দেয়াল শৈশব স্মৃতি মনে খেলা করে!

ঝরে পড়া ইট সুরকি ফেনা বালি লোনা জলে
পোস্টারে ঢেকে রাখি ময়লা ধুলো ফুলে ফলে!

আমার সে প্রিয় ঘর পড়ার টেবিল ছোট্ট নীড়ে
পড়ন্ত বিকেলে মনে মনে আজোএকা যাই ফিরে!

টিনের চালা ঘটিবাটি থালা ভাঙাচোরা ঘরে
মুখরিত কৈশোর স্বপ্ন শহরে আনন্দ বৃষ্টি ঝরে!

এখন কি ফোটে ফুল গোলাপ গাঁদা ভাঙা টবে
নাই মালী শুন্য বাগান উড়ে গেছে পাখি সে কবে!

ঝরে গেছে ফুল শেফালী বকুল শৈশব প্রীতি –
মাঝ রাতে হুহু করে বুক স্নেহময়ী মায়ের স্মৃতি!

উচ্ছ্বাসে হারানো ফেলে আসা সেই ভাঙা নীড়ে
স্বপ্নের বীজ ছিলো বোনা যা আজ জীবন তীরে –

ফুলে ফলে সুশোভিত প্রিয় নীড় রেখে গেছে ঋণ-
আজো তাই পঞ্চাশে ফিরে যাই আমি প্রতিদিন!

কবি পরিচিতি

কবি হাসান জামানের প্রকৃত নাম মুহঃ হাসানুজ্জামান। তিনি ১৯৬৭ সালের ০৯ ই জানুয়ারি নওগাঁ জেলায় জন্ম গ্রহণ করেন। পিতা মোঃ নজরুল ইসলাম ও মাতা মোছাঃ ওলমা বেগম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে একজন ব্যাংকার।স্কুল জীবন থেকেই লেখালেখির সাথে জড়িত। দেশের বিভিন্ন পত্র ও অনলাইন ম্যাগাজিনে লেখালেখি করেন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host