1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
চমৎকার  - ইকরা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

চমৎকার 

  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ Time View
চমৎকার 
মহসিন আলম মুহিন


বিস্ময়কর, অদ্ভুত, অপরূপ, চমকপদ, মনোরম, মনোহর,
এগুলোর মাঝেই দীপ্ত ও প্রকাশিত হয় শব্দ-চমৎকার।।
চাওয়া থেকে পাওয়া, আসা আর যাওয়া ভিন্ন কারবার,
রোদের পর ছায়া, কষ্টের পর পাওয়া, খুব মজাদার।।
হতাশা হলে দূর, আশায় ভরপুর, লাগে যে চমৎকার,
দূর হলে আঁধার, আসে আলোর জোয়ার, চটকদার।।
আমল নয় কাঁচা, পাপ থেকে বাঁচা, সুন্দর হবে পরপার,
মানুষকে মায়া, নিজে কম চাওয়া, রূপ হোক মমতার।।
মুর্খতা ঠেলে, জ্ঞানের দ্বীপ জ্বেলে, হলে নতুন সংস্কার,
সুখ শান্তি হবে, সকলে সুখ পাবে, এ হবে বড় পুরস্কার।।
পরিস্কার মন থাকা, আগামীর স্বপ্ন ছবি আঁকা- চমৎকার,
সরল পথ খুঁজি, জীবনের মানে বুঝি বারংবার-চমৎকার।।
রবের পথে চলা, কোরআনের কথা বলা, মানা-চমৎকার,
নবীর আদর্শ বুকে, মধুরবাণী মুখে, মানুষের উপকার করা-চমৎকার।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host