
অতিথ পাখি
মোঃ শামীম হোসেন
হলদে কুটুম অতিথ পাখি
শীতে দেখা মেলে,
ইষ্টি কুটুম ইষ্টি কুটুম
ডাকে সকাল বেলে।
শীতের আগাম বার্তা নিয়ে
আসে কুটুম পাখি,
মধুর কন্ঠে গানের সুরে
করে ডাকা ডাকি।
কেহ বলে হলদে কুটুম
কেহ বেনে বউ কয়,
গায়ের বর্ণ হলুদ মাখা
কাজল বরণ চোখ হয়।
দলে দলে সারি বেঁধে
বাংলায় দেয় যে পাড়ি,
রং বাহারি পাখি দেখে
মজা লাগে ভারি।
শীতে শেষে নিজের দেশে
যায় যে আবার ফিরে,
বাংলার বুকে নানা কথা
আছে এদের ঘিরে।
Leave a Reply