
কবি নয় একাডেমিক শিক্ষায়
এস কে মহসীন আলী
একাডেমিক শিক্ষায় কবি কেহ নয়
লেখিতে লিখিতে কবিত্ব অর্জিত হয়
তাই লিখিতে করিব না ভয়
শুধু লিখে যাব অনারত
হৃদয়ের মাঝে বুদবুদ
শব্দগুলো আছে যত।
নয় শুধু ডাইরি খাতায়
রাখি সাহিত্যের পাতায়
করে যাব প্রকাশ
দেশ সমাজ সংস্কারে
পায় যদি বিকাশ।
হয় যদি কবির ধরন
হবে তবে কবিতার চরণ
থাকিবে অমর হয়ে
করিবে স্মরণ।
Leave a Reply