
মায়ের ভালোবাসা
মুহাম্মাদ কাওসায়েন রেজা রেজভী
প্রত্যেক মায়ের নয়নমণী নিজের সন্তান,
সর্বদা ভাবে পুত্র হলো আমার জান,
জন্ম হতে বড় পর্যন্ত মা না খেলেও
ছেলেকে খাওয়ায় তবু বিরক্তিবোধ হয়নি,
সব ভুলে যেতে পারে কিন্তু সন্তানকে কখনো ভুলেনি,
কোথাও সন্তানের ব্যথা লাগলে মা বলে
বেশি ব্যথা আমাকে লেগেছে।
কিন্তু সন্তান বড় হওয়ার পরে,
মাকে বলে যেতে হবে বৃদ্ধাশ্রমে,
না গেলে, খেতে হবে ভিক্ষা করে।
মাকে বাড়ি থেকে বের করে
ছেলে তার শ্বশুর শাশুড়িকে আনে
এবং সেই বাড়িতে রাখে।
সাবধান হও ছেলে মেয়ে ,মায়ের কষ্ট কে বোঝো
তুমি ভুলে যেতে পারো কিন্তু মা কখনো ভুলেনি
যদি এভাবে করতেই থাকো, তাহলে
তোমার সন্তান তোমাকে এভাবেই করবে
যেমন তুমি বৃদ্ধ মায়ের সাথে করছিলে।
Leave a Reply