1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
সাহিত্যে নোবেল পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান ক্যাং - ইকরা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

সাহিত্যে নোবেল পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান ক্যাং

  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৫২৩ Time View

ডেক্সঃ সুইডিশ একাডেমি 

চলতি বছর সাহিত্যে নোবেল পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান ক্যাং। কবিতাময় গদ্যের মাধ্যমে ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতাকে ফুটিয়ে তোলায় স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেয়া হয়েছে তাকে।বৃহস্পতিবার, ১০ অক্টোবর বিকেল ৫টার দিকে বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

 

সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, তীব্র কাব্যিক গদ্যের জন্য হান ক্যাংকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। যা ঐতিহাসিক ট্রমাগুলোর মুখোমুখি হয় এবং মানব জীবনের ভঙ্গুরতাকে তুলে ধরেছে। ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গাংজু শহরে জন্মগ্রহণ করেন হান। ৯ বছর বয়সে তিনি তার পরিবারের সঙ্গে সিউলে চলে আসেন। তার সাহিত্যিক পরিবারের পটভূমি থেকে তিনি লেখালেখির প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

 

হান ক্যাংয়ের বাবাও একজন সুপরিচিত উপন্যাসিক ছিলেন। উপন্যাস ‘দ্য ভেজিটারিয়ান’ এর জন্য এর আগেও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছেন হান। এটি ২০১৬ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ জয় করে। তার সাহিত্যিক কাজগুলোতে তিনি মানবিক দুর্দশা, যুদ্ধের ভয়াবহতা এবং স্মৃতির গভীর জটিলতাগুলো অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছেন। গত বছর এই ক্যাটাগরিতে নোবেল পান নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ফসে। ১৯০১ সালে সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার পান ঊনবিংশ শতাব্দির ফরাসি কবি ও প্রাবন্ধিক সুলি প্রুদোম। এখন পর্যন্ত ১২০ সাহিত্যবিদকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

 

১৯০১ সাল থেকেবিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল দেয়া হচ্ছে। এ পুরস্কারটির নামকরণ করা হয়েছে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামানুসারে। ঊনবিংশ শতকের এই বিজ্ঞানী শক্তিশালী বিস্ফোরক ডিনামাইট আবিষ্কার করে বিপুল অর্থের মালিক হয়েছিলেন। তিনি উইল করে গিয়েছিলেন যে তার যাবতীয় অর্থ থেকে যেন প্রতি বছর পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য— এই ৫টি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host