1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
ঈদুল আজহার শুভেচ্ছা - ইকরা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

ঈদুল আজহার শুভেচ্ছা

  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৫৮ Time View

◼️ডেস্ক রিপোর্টঃ

🔘আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটিঃ- প্রতিষ্ঠাতা পরিচালক: আব্দুস সাত্তার সুমন, প্রধান উপদেষ্টা:  মুহঃ হাসানুজ্জামান, কেন্দ্রীয় সভাপতি: জিয়াউর রহমান জিয়া, পরিচালক: আন্তর্জাতিক ক্বারী শহিদুল ইসলাম, পরিচালক: এনাম আনন্দ, পরিচালক: আর. মজিব, পরিচালক: আব্দুল লতিফ, পরিচালক: আহমদ কাউসার, পরিচালক: শেখ হাবিবুর রহমান আল হাবিব, পরিচালক:  শেখ মোমতাজুল করিম শিপলু, পরিচালক: মোঃ আবু সুফিয়ান, পরিচালক:  মাওলানা ক্বারী আব্দুস সালাম, পরিচালক: মোঃ নাসিম প্রাং।

🔘দৈনিক ইকরা পত্রিকারঃ- প্রধান সম্পাদক: আব্দুস সাত্তার সুমন, সম্পাদক: মুহঃ হাসানুজ্জামান, প্রকাশক: ওমায়ের আহমেদ শাওন।

🔘দৈনিক অনলাইন পোর্টালঃ- প্রধান সম্পাদক: আব্দুস সাত্তার সুমন। সম্পাদক: মুহঃ হাসানুজ্জামান। নির্বাহী সম্পাদক: এস এম শিপলু, জিয়াউর রহমান, কবির সুমন। ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ আবু সুফিয়ান। প্রকাশক: ওমায়ের আহমেদ শাওন প্রমুখ পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে দেশ বিদেশের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রত্যেকেই মুসলিম উম্মাহ সহ সকলের জন্য সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন। উক্ত পরিষদের ও পত্রিকার বিশেষ বার্তায় ফিলিস্তিনের আপামর জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য বিশ্ববাসীর কাছে সাহায্যের আবেদন সহ সমবেদনা জ্ঞাপন করেন।
দৈনিক ইকরা পত্রিকার ও আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদ এবং Asia Literary Council নেতৃবৃন্দ ও  কর্মকর্তাগণ পবিত্র ঈদুল আযাহার ত্যাগের মাস স্মরণ করে ফিলিস্তিনিদের প্রতি সৌহার্দ প্রেম বন্ধন গড়ে তোলার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। তাদের এই করুণ পরিস্থিতিতে ফিলিস্তিনি নারী-পুরুষ শিশু বৃদ্ধ সকলের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।

🔘 শুভেচ্ছা বার্তায় নির্বাহী পরিচালকগণ বলেন – স্রষ্টার রাহে আপন কলুষিত আত্মাকে কোরবানি করার নামই ত্যাগ। এই ত্যাগের বিনিময়ে গড়ে ওঠে মানুষে মানুষে প্রেম।

🔘দৈনিক ইকরা পত্রিকার প্রধান সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার সুমন বলেন – (হিংসা বিদ্বেষ, অহংকারী, লোভ লালসা, হানাহানিতে প্রভুর মহাব্বত নেই। তাই এই ক্ষণস্থায়ী জীবনের একটু সুখের জন্য মানুষে মানুষে ভালোবাসা গড়ে তুলতে পারলেই আখেরাতের অনন্ত নাজাতের ব্যবস্থা হতে পারে।
◾তিনি উল্লেখ করেন যে, পৃথিবীর বুকে সাহিত্যের কলম সবচেয়ে ভারী এবং বড় হাতিয়ার। তাই এই প্রাকৃতিক দুর্যোগ মানবিক দুর্যোগ সকল দুর্যোগ মোকাবেলায় সাহিত্যিকদের এগিয়ে আসতে হবে এবং এর থেকে উত্তরণের জন্য সত্য’ অন্যায়ের পক্ষে কলম ধরতে হবে। অন্যথায় মানব আলোর পথ হারিয়ে ফেলবে এবং পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে রবে। এজন্য সাহিত্যকে উদ্যোগী হয়ে দেশ বিদেশে সাহিত্যকে সুদূরপ্রসারী করে তুলতে হবে।
সর্বশেষে বিশ্ববাসীর প্রতি ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

✨ঈদ আমাদের জিবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতাকে ভুলে আমরা এগিয়ে যাব সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে ইনশা’আল্লাহ। মহিমান্বিত হোক আমাদের ঈদ।

🎑ঈদুল আযাহার শুভেচ্ছা স্বাগতম,
কল্যাণ বয়ে আনুক আগাম।

🎇তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
(تكبالله منا ومنكم) مبارك عليكم العيد، عليكم بالبركة. 
عيد مبارك

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host