1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
কবি হাসান জামান এর কবিতা: বৈশাখী প্রার্থনা - ইকরা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

কবি হাসান জামান এর কবিতা: বৈশাখী প্রার্থনা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৩ Time View

বৈশাখী প্রার্থনা 

হাসান জামান


নতুন দিনের স্বপ্ন হাজার 

নতুন আশার ভোর

আঁধার কেটে আসুক ফিরে

 নতুন আলোর দোর। 

হাজার রাতের কান্না ভুলে 

বুকের জমিন জুড়ে 

আকাশ হতে সুখের পাখি 

আসুক উড়ে উড়ে। 

ফুল ফসলে উঠুক ভরে 

মায়ের হৃদয় নীড়ে 

শিস দিয়ে যাক স্বপ্ন দোয়েল

 ভাঙা মনের তীরে। 

এই বোশেখে রুদ্র হাওয়া

 যুদ্ধ বিভেদ ভুলে 

ভালোবাসার বৃষ্টি নামুক 

বিশ্ব বিবেক কুলে। 

ভোরের আকাশ ডাকছে তোমায় 

মৃত সকল প্রাণ

জ্বলে ওঠো বৈশাখী প্রাণ 

গাও সাম্যের গান। 

এই বোশেখে স্বর্গ প্রদীপ 

জ্বালাও অন্ধমনে

নয়তো ঘৃনা স্নেহের ধারা 

ছড়াও ত্রিভূবনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host