
প্রবাসী পল্লী গ্রুপ পরিদর্শন এবং ‘বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদ’ এর মতবিনিময় সভা প্রবাসী পল্লী অডিটোরিয়ামে ২৩ মে ২০২৫ খ্রি. তারিখ রোজ: শুক্রবার অতি জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়।
প্রবাসী পল্লী গ্রুপের মাননীয় জনাব মোঃ মফিজুর রহমান (জি,এম) মহোদয় উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
প্রবাসী পল্লী গ্রুপের লোকেশন ঢাকা শহরের অদূরে ৩০০ ফিট রাস্তার পূর্ব পূর্বাচল সংলগ্ন প্রবাসী পল্লী প্রজেক্ট এর ভিতর ৬২০০ একর বিঘা জমির নিয়ে অবস্থিত। সেখানে প্রাকৃতিক ও অনন্য সুন্দর পরিবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদ এর সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম রেজা, নির্বাহী কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ, মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গুণীজন ও লেখক এছাড়াও বাকসাপ এর উপদেষ্টা আসমা নার্গিস উপস্থিত ছিলেন। প্রবাসী পল্লী গ্রুপ পরিদর্শন শেষে দুপুরের অ্যাপায়ন শেষে করে পরবর্তীতে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী বৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন। তার সংক্ষিপ্ত বক্তব্য কবিতা পাঠ ইত্যাদি আনন্দের মাঝে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।
আমি মনে করি প্রবাসী পল্লী গ্রুপের মাধ্যমে ভালবাসা, সম্পদ, সাফল্য খুঁজে পাওয়া যাবে ইনশাল্লাহ।
চলো যাই প্রবাসী পল্লী গ্রুপে নিজের স্বপ্ন গড়তে-
ধন্যবাদান্তে
মো: ফেরদৌস আলম
প্রতিষ্ঠাতা সভাপতি
Leave a Reply