1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত - ইকরা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ Time View
oplus_2

মাসিক আল মুনাদীর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্ঠিত


এইচ এম শাহরিয়ার কবির সাহিত্য সম্পাদক 

আজ ২৫.০৪.২০১৫ রোজ শুক্রবার ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে অবস্থিত ব্রক্ষপুত্র নদের তীরে মিডিয়া পার্কে অনুষ্ঠিত হয় ধর্ম, সাহিত্য ও সমাজ সংস্কারমূলক জাতীয় বাংলা পত্রিকা মাসিক আল মুনাদীর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আল মুনাদী রুবি জয়ন্তী ২০২৫ অনুষ্টিত হয়। 

পত্রিকাটির উপদেষ্টা আবরারুল হক নাঈম মুনাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক ও দেড়শতাধিক গ্রন্থের প্রণেতা জনাব মাহমুদুল হাসান নিজামী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মুহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও সংগঠক শাহনাজ পারভীন।

এছাড়াও উপস্থিত ছিলেন, কবি ও সম্পাদক মামুন বিন হারুন, কবি কবি ও সাংবাদিক রবিউল ইসলাম (রবি কবি), কবি ও সংগঠক মোঃ খাজা হারুন, কবি ও সংগঠক মোঃ আব্দুর রহমান নির্জয়, কবি ও ছড়াকার হানিফ রাজা, কবি ও সংগঠক আব্দুস সাত্তার সুমন। 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাসিক আল মুনাদীর প্রকাশক ও সম্পাদক ইহতিশামুল হক জাওয়াদ। পুরা অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থাপনায় ছিলেন মাসিক আল মুনাদীর নির্বাহী সম্পাদক এইচ এম শাহরিয়ার কবির।

 

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি ও সাহিত্য বিষয়ক আলোচনা করা হয়, এবং সকলের উপস্থিতিতে মাসিক আল মুনাদীর ৪৬৮ তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

সাহিত্যে বিশেষ অবদানের জন্য কিছু কবি ও সাংবাদিকদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host