
হারানোর দিন
– এস এম আলাউদ্দিন
কোথায় গেলো আগের দিন
তবে কি হলো বিলীন?
কোথায় গেলো পুকুর ঘাট
যায় না দেখা খেলার মাঠ!
কোথায় গেলো মাটির ঘর
দেখি শুধুই ইট পাথর!
কোথায় গেলো মুড়ি খই
বর্গাচাষির ক্ষেতের মই!
কোথায় গেলো কামলা রাখাল
জেলে ভাইদের কারেন্ট জাল!
কোথায় গেলো তাঁতী বাড়ি
হাতে বোনা লুঙ্গি শাড়ী!
কোথায় গেলো সপ্তাহিক হাট
বিলিন হলো খেয়া ঘাট!
নব্বই দশকের আছেন যাঁরা
কথাগুলো বুঝবে তাঁরা!
Leave a Reply