1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
সাভারে যুব নাবীর নেতৃত্ব বিকাশে কাজ করছে ওয়াইডাব্লিউসিএ - ইকরা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

সাভারে যুব নাবীর নেতৃত্ব বিকাশে কাজ করছে ওয়াইডাব্লিউসিএ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩২৭ Time View

সাভারে যুব নাবীর নেতৃত্ব বিকাশে কাজ করছে ওয়াইডাব্লিউসিএ


নিজস্ব প্রতিবেদক:


সাভারে যুব নারীর নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারীর ক্ষমতায়ন,নারীর অধিকার প্রতিষ্ঠায় ও নারীর উন্নয়নে কাজ করছে ওয়াইডাব্লিউসিএ কর্তৃক বাস্তবায়িত রাইজ আপ প্রকল্প।
আজ বৃহস্পতিবার (১৬/০১/২০২৫) সংস্থার নিজস্ব কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, সিবিও ,এনজিও প্রতিনিধি ও যুব নারীদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে তাদের এ কার্যক্রম তুলে ধরেন। ওয়াইডাব্লিউসিএ সাভার’র সাধারন সম্পাদক এ্যানজেলা সুইটি মন্ডল’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সম্মানিত অতিথি ছিলেন সাভার উপজেলা সমাজসেবা অফিসার কে.এম.শহীদুজ্জামান, বাংলাদেশ নদী ও পরিবেশ বাচাও আন্দোলন এর সাধারন সম্পাদক সাংবাদিক সীমান্ত সিরাজ, এ্যাবাক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হাসনাইন জিসান,অ্যাডভোকেট ফারহান ইসলাম, কারিতাসের ফরিদ আহমেদ খান,টিআইবির এরিয়া ম্যানেজার রাশিদুজ্জামান লিটন প্রমুখ। অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে বাংলাদেশ সহ মোট ৯ টি দেশের যুব নারীদের নিয়ে কাজ করছে রাইজ আপ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের ১৮-৩০ বছর বয়সী ৬০০০ যুব নারীদের নেতৃত্ব বিকাশে বিভিন্ন প্রশিক্ষন ও দক্ষতা উন্নয়ন কার্য়ক্রম পরিচালিত হচ্ছে ।
সকল জড়তা, ভীরুতা ও পিছুটানকে উপেক্ষা করে আগামীতে সম্মুখে এগিয়ে যাবে বাংলাদেশের সকল যুব নারী। বিশ্ব নেতৃত্বে স্থান করে নিবে তাদের কেউ কেউ এমনটাই প্রত্যাশা বাস্তবায়নকারী সংস্থাটির। তবে ২০৩৫ সালের মধ্যে ১০ লক্ষ যুব নারী এবং কন্যাশিশু, পরিবার এবং সমাজের ক্ষমতা কাঠামোতে পরিবর্তন আনার মাধ্যমে ন্যায় বিচার,নারী পুরুষের সমমর্য়াদা,যুদ্ধ ও নির্য়িাতনমুক্ত পৃথিবী গড়তে সকলকে অর্ন্তভুক্ত করার পরিকল্পনা আছে ওয়াইডাব্লিউসিএ’র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host