
খাঁটি মন
মোঃ আবু সুফিয়ান
ইসলামপুর, জামালপুর
খাঁটি মন ক’জনের আছে
শয়তান দেয় ধোঁকা!
মন্দ কাজে উৎসাহ দেয়
আমাদের করে বোকা।
আমরা তো চাই ভালো হতে
করবো সঠিক কাজ,
খান্নাস শয়তান ফিরে আসে
নষ্ট করতে সমাজ!
জ্বীন শয়তানকে ভয় লাগে
অদৃশ্য অদ্ভুত শক্তি,
মানুষে অনেক শত্রুতা করে
তার থেকে চাই মুক্তি!
ভালো মানুষ মন্দ মানুষ
সমাজে বেড়ায় ঘুরে,
ঈমান বাঁচাতে দীপ্ত পথে
আসতে হবে যে ফিরে।
খাঁটি মনের খাঁটি মানুষ
জীবনের করি পণ,
ধর্ম বর্ণ রেষারেষি নাই
থাকতে হবে আপন।
কবি পরিচিতিঃ মোঃ আবু সুফিয়ান, পিতা মৃত মোঃ জসিম উদ্দিন, মাতা সুফিয়া বেগম, তাঁরা সাত ভাই এক বোন। ভাই বোনের মধ্যে কবি চতুর্থ, তাঁর গ্রামঃ পোড়ার চর গঙ্গাপাড়া, পোস্ট অফিসঃ পোড়ার চর, উপজেলাঃ ইসলামপুর, জেলাঃ জামালপুর, বাংলাদেশ। কবি মোঃ আবু সুফিয়ান এক মুসলিম পরিবারে ১৯৮৭ সালের ৩১শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। তিনি ছোট বেলা থেকেই সাহিত্য প্রেমী। (সৃষ্টিতে বিস্ময়) নামের কবির একটা একক কাব্যগ্রন্থ এবং কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ আছে।
Leave a Reply