1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
উড়ো চিঠি - ইকরা
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

উড়ো চিঠি

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ Time View

উড়ো চিঠি
হাসান জামান


উড়ো চিঠি
পাঠিয়ে দিলাম তোমার নামে
ইচ্ছে হলে পড়ে নিও!
ইচ্ছে হলে জবাব দিও!
ইচ্ছে হলে টুকরো করে ছুঁড়ে ফেলো
ইচ্ছে হলে জমা রেখো নীল খামে!

ফুঁ দিয়ে উড়িয়ে দিও
না পাওয়ার দুঃখ গুলো
উড়িয়ে দিও একা একা স্বপ্ন গুলো
ইচ্ছে হলে উড়িয়ে দিও স্মৃতির ধূলো!

যখন তোমার মনের ভেতর
ক্ষোভের আগুন
মনের মাঝে ধূসর আকাশ হচ্ছে খুন
তখন তুমি একলা চলো
প্রেমের কথা ভুলে যেও
ভুলে যেও কেউ ছিলোনা সংগী তোমার
কেউ ছিলোনা তোমার মনে আপন কেহ!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host