1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন - ইকরা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরনামঃ

ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৪ Time View

ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঢাকা মহানগরী উত্তর, ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের ২০২৬ সালের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নবগঠিত এ কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন কবি, কলামিস্ট ও ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার সুমন।

 

জানা যায়, তিনি ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কেন্দ্রীয় ছাত্র-যুব কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের মানিকদি ইউনিটের সভাপতি হিসেবেও তাকে মনোনীত করা হয়েছে।

 

কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন শুরা ও কর্মপরিষদ সদস্য শাহ আলম, ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের সভাপতি শাহজালাল এবং সেক্রেটারি তসলিমা, ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের উপদেষ্টা আবুল বাশার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

 

অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব যুবসমাজকে আদর্শিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।

 

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host