1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ - ইকরা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২০৩ Time View

শুভ জন্মদিন কবি ও গবেষক এনাম আনন্দ


শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সংবাদঃ

মানব জীবনের সুখ-দুখ, হাসি-কান্না, পাওয়া-না পাওয়া, ভালবাসা, প্রেম-বিরহ, কলহ, রাজনীতি, অর্থনীতি, ধর্ম দর্শন, সংস্কৃতি এসব নিয়েই সাহিত্য রচনা করেন সাহিত্যিকরা। সাহিত্যের রয়েছে নানা শাখা-প্রশাখা। এক একজন সাহিত্যিক এক এক জায়গায় বিরাজ করেন। কবি ও সাহিত্যিকরা ভাব- ভাষা, নিজের দক্ষতা এবং গভীর চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে রচনা করেন অমর সৃষ্টি। প্রতিটি লেখকের দৃষ্টিভঙ্গি সাধারণত এক হয় না। আদর্শগত অমিল, নীতিগত অমিল কিন্তু সৃষ্টিশীল লেখায় যে এক ধরনের বিস্ফোরণ এ ব্যাপারে সব লেখকরাই একমত। সময়ের পরিবর্তনের সাথে সাথে পাল্টে যাচ্ছে সভ্যতার রূপ, পাল্টে যাচ্ছে জীবন ব্যবস্থা। শিল্প-সাহিত্য তার ব্যতিক্রম নয়।

বাংলাদেশর সামনে এখন বিরাট ভবিষ্যৎ নতুন সৃষ্টির সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে। বাংলা সাহিত্যে উদীয়মান-তরুণ লেখকরাই একদিন বিশ্বসাহিত্যে তুলে ধরবে বাংলা সাহিত্যের বৈচিত্র্য ও ঐশ্বর্য। কবি ও গবেষক এনাম আনন্দ দ্বিতীয় দশকের লেখকদের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ। যদিও এই কবি ও গবেষককে দশকের ফ্রেমে বাধা যায় না। কবি এনাম আনন্দের কবিতা ও প্রবন্ধের কিছু উক্তি সময়ের সাথে হয়তো কালজয়ী হয়ে থাকবে।

⚫ যে রাতের আধারকে বালিশ বানিয়ে ঘুমায়

তার সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে কী আসে যায়?

⚫ যে হাত পেতে খাওয়া শিখে গেছে

তাকে নিরবে সহ্য করতে হয় না ক্ষুধার যন্ত্রণা।

⚫ জগতে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে নিজের প্রচার-প্রসার চায় না।

⚫ লেখক মনের অজান্তেই নিজের লেখা বা বইয়ের প্রচার-প্রসার কার্যক্রম চালিয়ে যান। 

⚫ অনেক লেখক মনে করেন- সোশ্যাল মিডিয়ায় লেখা বা ছবি পোস্ট দিলে জাত যায় না, জাত তখন যায়, যখন পেশাদারিত্বের সাথে নিজের বইয়ের প্রচার করে।

⚫ যে বা যারা নিজের প্রচার-প্রসার চায় না তারা অসুস্থ।

⚫ বইয়ের প্রচার লজ্জাকর নয়, এটি গর্বের ব্যাপার।

⚫ নিজের বই নিজে কিনে বেস্ট সেলার বই বানানোর সার্থকতা কোথায়। 

⚫ ‘আমি প্রচার বিমুখ’ বাক্যটি লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া কিন্তু প্রচার।

 

🛑 ছড়া, কবিতা, রম্যরচনা, শিশুতোষ গল্প, ছোটগল্প, নিবন্ধন ও প্রবন্ধ নিয়মিত লিখছেন।

 

🟩 লেখালেখির প্রেরণা হিসেবে সম্মাননা পেয়েছেনঃ

🟢 দৈনিক মানব বার্তা সম্মাননা। 

🟢 দৈনিক মুন্সিগঞ্জের খবর সাহিত্য পাতা সম্মাননা।

🟢 স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা।

 

কবি ও গবেষক এনাম আনন্দ, ১০ মার্চ, কলাগাছিয়া, হোমনা, কুমিল্লায় জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি ব্যংক কর্মকর্তা। কবি ও গবেষক এনাম আনন্দ’র জন্মদিনে পত্রিকার পক্ষ থেকে সুখ-সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host