1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
সাহিত্যের সন্ধানে নড়াইল জেলা কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আলোচনা - ইকরা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরনামঃ
কবি রকিবুল ইসলাম কবিতা: ১২’ই রবিউল আউয়াল কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন

সাহিত্যের সন্ধানে নড়াইল জেলা কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আলোচনা

  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৭৪ Time View

সাহিত্যের সন্ধানে নড়াইল জেলা কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আলোচনা


সৃজনশীল সাহিত্য সংগঠন ” সাহিত্যের সন্ধানে নড়াইল জেলা কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলার ডক্টর ওয়াহিদ পাঠাগার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কবি ও ছড়াকার সাহিত্যের সন্ধানে এর প্রতিষ্ঠা নরসিংদী আদর্শ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ আসাদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কবি ও ছড়াকার দুখু হুমায়ুন, কারী আব্দু হাই মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠাতা ফখরুল আলম নাদিম, মাধবদী ওয়েস্টার্ন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক মোল্লা, বেটার সাইন এর পরিচালক কবি তাজুল ইসলাম। 

বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর ওয়াহিদ পাঠাগার প্রতিষ্ঠাতা কবি ও গবেষক, ওয়াহিদ মোহাম্মদ, সাহিত্যের সন্ধানে নড়াইল জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, কবি ও লেখক কামিনী, কবি হ ইমরান হাসান, কবি ও ছড়াকার হাসান পারভেজ প্রমুখ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাহিত্যে সন্ধানে সুনাম সারা দেশ ব্যাপি ছড়িয়ে আছে। এবং সাহিত্যের সন্ধানে এর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশের ৬৪ জেলা নিয়ে তিনি কাজ করতে চান। এর ধারাবাহিকতা সাহিত্যের সন্ধানে নড়াইল জেলা কমিটির গঠন করেন। কবি ও ছড়াকার মিজানুর রহমান কে এবং মোহাম্মদ টিপু সুলতান কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করেন। অন্যরা হলেন সহ সভাপতি কবি নার্গিস সুলতানা, কবি ইউসুফ হাসান, কোষাধ্যক্ষ এস এম ইমরান, শেখ জামাল, প্রশান্ত কুমার সাহা,বি এম রাসেলুজ্জামান,বখতিয়ার প্রমুখ।

বিশেষ অতিথি তাজুল ইসলাম বলেন আমরা সারা বাংলাদেশে সুতার মত বুনে সাহিত্যের জাল তৈরি করতে চাই যাথে একজন অন্য জনের বিপদে পাশে থাকতে পারি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ কবি ও লেখক আতিয়ার পরিষদের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক আতিয়ার রহমান এবং সঞ্চালা করেন কবি ও লেখক মোহাম্মদ টিপু সুলতান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host