1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
পুরুষের চোখ জলহীন নদী - ইকরা
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

পুরুষের চোখ জলহীন নদী

  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ Time View

পুরুষের চোখ জলহীন নদী
হাসান জামান


রাত নামলেই নক্ষত্র হয়ে ওঠে আমার দুচোখ
পাহারা দেয় অন্তহীন মৌন আকাশ,
স্বপ্ন বিলাসী মনে কষ্টের মেঘ মরিচীকা
পুরুষ মানুষ সব পারে শুধু কাঁদতে পারে না।
বেঁচে থাকে এক আকাশ নীরবতা নিয়ে।
সমস্ত সংসার ছুটে আসে মাথার ভেতর
আসে ঝড় বৃষ্টি তুফান, দাউ দাউ জ্বলে
আগুন। হাঁপরের মত শ্বাস টেনে টেনে
হৃদপিণ্ড উঠা নামা করে। ভেতরে ভেতরে
ধ্বস নামে পাড় ভাঙা নদীর মতন।
জল শুকিয়ে যায়। ভীষন তেষ্টা পায় বুকে।
হাজারো দুঃখ কষ্ট বুকে পুঁতে রাখে পরান গহীনে
তবু পুরুষ মানুষ কাঁদতে পারে না।কারন
পুরুষের চোখ জলহীন মরা নদী।
পুরুষ ভেঙে গেলে তার পরিবার হেরে যায়!
তাই সে নিজেকে উজাড় করে বাঁচে অভিনয়ে।
রাত নামলেই পৃথিবী ঘুমিয়ে পড়ে শুধু
নক্ষত্রের মত জ্বলে ওঠে বিষন্ন দুচোখ
আকাশ পাহারা দেয়া ঠিক নয় তবু
তার কাছে জমা রাখি জনমের সমস্ত শোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host