1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ) পাচ্ছেব যাঁরা - ইকরা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: দাওয়াত কবি আব্দুস সাত্তার সুমন এর ভ্রমণ কাহিনী: পদ্মা পারে আনন্দ ভ্রমন বৃষ্টিতে পানিবন্দী মানুষের পাশে ঢাকা ক্যান্টনমেন্ট থানা জামায়াতে ইসলামী, বালুঘাটে ত্রাণ বিতরণ বাংলা সাহিত্যে কবি, শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা’র বর্ণালী জীবন কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ) পাচ্ছেব যাঁরা

  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

আব্দুস সাত্তার সুমন ডেক্স রিপোর্ট:


ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ) পাচ্ছেব যাঁরা


ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ প্রদানের জন্য গীতিকবিতা, আবৃত্তি, কবিতা, উপন্যাস, কথাসাহিত্য, প্রবন্ধ, ছড়া ও শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ জন পাচ্ছেন ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’। গত ২৩ নভেম্বর ২০২৪ খ্রি. রোজ শনিবার বিকাল ০৪:০০ ঘটিকায় একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. কৃষিবিদ মাহবুব কবির তুষার (গীতিকবিতা),
২. ফাতেমা সুলতানা সুমি (আবৃত্তি),
৩. মোঃ আশরাফুল ইসলাম রানা (কবিতা),
৪. আমজাদ শ্রাবণ (আবৃত্তি),
৫. জান্নাতুন নূর সাহলা (কবিতা),
৬. তামান্না মুসা আভা (উপন্যাস),
৭. মোঃ শোয়েব সিফাত শিমুল (কথাসাহিত্য),
৮. শাহজালাল সুজন (প্রবন্ধ),
৯. মোঃ আহসানুল ফেরদৌস (ছড়া),
১০. শিশির রাজন (শিশুসাহিত্য),

এই প্রসঙ্গে ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৮ টি শাখায় এই ১০ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা লেখক পুরস্কার (৪র্থ ধাপ)।

শুভেচ্ছান্তে:

স্বাক্ষরিত/-

শ ম দেলোয়ার জাহান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
ডাক বাংলা সাহিত্য একাডেমি
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host