
হৃদে লালন প্রমোদ প্রীতি!
মুহাঃ মুনিরুল ইসলাম (মনির)
গোপন কষ্ট জীবন নষ্ট
ব্যথা জমে হৃদ কাননে,
প্রবল ঝড় বয় পুলক নাশ হয়
নকল হাসি রয় আননে।
হৃদয় ক্ষত বোঝার মত
পাবে ক’জন ধরার বুকে,
আঘাত কায়ায় প্রমোদ মায়ায়
শান্তনা দেয় মুখে মুখে।
অন্যের সুখে মরে ধুঁকে
নাধক স্বভাব কিছু মানুষ,
ঈর্ষায় পুড়ে বেড়ায় ঘুরে
নীতি বাক্যের উড়ায় ফানুস।
স্বার্থ পেলে দু’হাত মেলে
আসবে সবে তোমার তরে,
মিষ্টি ভাষা ভালোবাসা
ইতি ঘটে হঠাৎ করে!
রঙিন ভবে আমরা সবে
হৃদে লালন প্রমোদ প্রীতি,
ভেবে বোকা দেয় যে ধোঁকা
বিলীন করে মানব নীতি।
Leave a Reply