
মহাকালের কোন এক ক্ষণে!
রকিবুল ইসলাম
মহাকালের কোন এক ক্ষণে!
থেমে যাবে সব কোলাহল।
বইবে না স্রোতস্বিনী তটিনী,
উন্মুক্ত হবে স্মৃতির কপাট।
মহাকালের কোন এক ক্ষণে!
থমকাবে জীবনের সব আয়োজন।
ডাকবেন প্রভু ওপারে যেতে,
চলে যাব, মানবোনা পিছুটান।
মহাকালের কোন এক ক্ষণে!
নিভে যাবে জীবন প্রদীপ।
যম রাত্রি আসবে ভূমে,
আমায় নিতে মরণ ভেলায়।
মহাকালের কোন এক ক্ষণে!
পর হবে বন্ধু স্বজন।
থাকবেনা কেউ আত্মার কাছে,
ছিল যারা হয়ে আত্মজ।
মহাকালের কোন এক ক্ষণে!
পড়বে না মোর পদচিহ্ন।
গাইবে না কেউ গান,
পঠিবে মোর ধুলোপড়া অভিধান।
মহাকালের কোন এক ক্ষণে!
অবশেষে কাটলো সব ঘোর।
ভুল করেছি,হয়েছে পাপ,
নরক যন্ত্রণায় যাপিবো জীবন।
Leave a Reply