
পাখির মেলা
মাওলানা তাজুল ইসলাম নাহীদ
পাখির ডানায় ভর করে সব
যায় ছুটে যায় উড়ে,
কিচিরমিচির গান গেয়ে ফের
আসে আবার ও ঘুরে।
দৃষ্টি সীমার অনেক দূরেতে
হারিয়ে যায় যে কভু,
কার কুদরতে শূন্যে উড়ছে
পথ না হারায় তবু!
ভোর না হতেই পাখির কণ্ঠ
কানে আসে মোর ভেসে,
ইচ্ছে জাগে যে তখনি আমার
যেতে পাখিদের দেশে।
মুক্ত মনেতে উড়ছে কতেক
নানান পাখির ঝাক,
কী যে মধুময় লাগছে দেখোনা
কিচিরমিচির ডাক!
জোড়ায় জাড়ায় দলবেঁধে সব
এক-ই সঙ্গে চলে,
সন্ধ্যা বেলায় আপন বাসায়
ফিরে আসে দলে দলে।
Leave a Reply