1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
প্রণয় প্রদীপ জ্বালিয়ে জীবনে - ইকরা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরনামঃ
কবি হাসান জামান এর কবিতা: কতটুকু হারালে আমি কাঙাল হবো শামিমা নাসরিন সনিয়া সহকারী শিক্ষক দক্ষিণ গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , মুলাদী, বরিশাল। ICT District Ambassador সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক – a2i ইনোভেশন শোকেশিং এ জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার গুণী শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি নুসরাত সুলতানা এর কবিতা: বাংলার মান  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পিছিয়ে থাকার কারণ এবং প্রতিকার ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের কমিটি পুনর্গঠন খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন শীঘ্রই আসছে ইসলামিক নাশীদ “কুরআনের আলোকিত বুঝদাও” বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকা ক্যান্টনমেন্ট থানা যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

প্রণয় প্রদীপ জ্বালিয়ে জীবনে

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ Time View

প্রণয় প্রদীপ জ্বালিয়ে জীবনে
মুহাঃ মুনিরুল ইসলাম (মনির)


প্রভু এশকের অনল বক্ষে
অন্তর মাঝে সুখ,
প্রণয় প্রদীপ জ্বালিয়ে জীবনে
ঘুচাও ধূসর দুখ।

মনন কাননে গচ্ছিত রাখো
কাটিবে জগৎ খরা,
বিচার দিবসে ভীতিময় ক্ষণে
দিবেন যে রব ধরা।

হৃদয় মাঝারে অগ্নি দহনে
জ্বলে আমি হবো ছাই,
নিরবে জ্বালিয়ে শিখার ভিতরে
আসল সুখটা পাই।

বিভাবরী জেগে অশ্রু ঝরিয়ে
জলে ভাসে যদি বুক,
খোদার দিদারে আলোকিত হৃদ
উজ্জ্বল হবে মুখ।

অফুরান সুখ আখেরাত পেতে
দিলে রাখো প্রভু ভয়,
মরণের কালে কালিমা নছিব
প্রভু কৃপা পেলে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host