1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি কর্তৃক আয়োজিত ভার্সেস অব হারমোনি সেমিনারে আল্লামা ইকবাল অ্যাওয়ার্ড ২০২৪ - ইকরা
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরনামঃ

আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি কর্তৃক আয়োজিত ভার্সেস অব হারমোনি সেমিনারে আল্লামা ইকবাল অ্যাওয়ার্ড ২০২৪

  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩১১ Time View

আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি কর্তৃক আয়োজিত ভার্সেস অব হারমোনি সেমিনারে আল্লামা ইকবাল অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন ডাক বাংলা সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি, গবেষক ও সংগঠক এস এম দেলোয়ার জাহান


ডেক্স রিপোর্ট: আল্লামা ইকবাল কালচারাল সোসাইটি কর্তৃক আয়োজিত সেমিনার ভার্সেস অব হারমোনি আল্লামা ড. মুহাম্মদ ইকবাল এবং কাজী নজরুল ইসলাম গতকাল ৩০ মে ২০২৪ বিকাল ০৪ ঘটিকা থেকে রাত ০৯ ঘটিকা পর্যন্ত ফারস হোটেল এন্ড রিসোর্টস, পুরানা পল্টন, ঢাকায় অনুষ্ঠিত হয়। পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ড. মুহাম্মদ ইকবাল ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম -এর কবিতা, গান নিয়ে আলোচনা ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, ডেপুটি হাই কমিশনার কামার আব্বাস খোকা, সাবেক সচিব ড. জাকারিয়া, মেজর জেনারেল (অবঃ) এহতেশামুল হক, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি এস এম বিল্লাল, ঢাকা সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম, দেশ বরেণ্য কবি ও ছড়াকার আসলাম সানি, কবি ও সংগঠক শিহাব রিফাত আলম, কবি, গবেষক ও সংগঠক এস এম দেলোয়ার জাহান সহ দেশের প্রথিতযশা কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সাহিত্য ও সামাজিক কাজের স্বীকৃতিস্বরুপ আল্লামা ইকবাল অ্যাওয়ার্ড ২০২৪ বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান ডেপুটি হাই কমিশনার কামার আব্বাস খোকা আমাকে তুলে দেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি, গবেষক, সংগঠক, বহু ভাষাবিদ, বহু গ্রন্থ প্রণেতা ও কলামিস্ট মাহমুদুল হাসান নিজামী। উক্ত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host