বাংলাদেশ ভারত সাহিত্য পরিষদ এর এক বছর পূর্তি উপলক্ষে পরিষদের কেন্দ্রীয় কমিটি কবি সাহিত্যিক, সংগঠন, মিডিয়া, পাঠক, সমালোচক ও মানবিক সেবামূলক দাতব্য সহ অসংখ্য পরিমাণ সম্মাননা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছে।
যারা বাংলাদেশ ভারত সাহিত্য পরিষদের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকেই এই পরিষদ থেকে আগামী ৩১ মে ২০২৪ ইং তারিখে এক বছর পূর্তি উপলক্ষ্যে আবুল মনসুর সড়ক, ব্যাটবল চত্ত্বর, সার্কিট হাউস সংলগ্ন, ময়মনসিংহ জেলা শহরে “”সাহিত্যে সুদিন আসবেই”” শিরোনামে সাহিত্য ও কবি আড্ডা মাধ্যমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে যার যার কৃতিত্বের জন্য তাদের হাতে এই সম্মাননা স্মারক টি তুলে দেওয়া হবে।
এই অনুষ্ঠানটি দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৮ ঘটিকায় সমাপ্ত করা হবে।
উক্ত অনুষ্ঠানে দেশ বিদেশের কবি সাহিত্যিক সহ দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ ভারত সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি সফল করার জন্য উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শেখ মোমতাজুল করিম, অনুষ্ঠানের সমন্বয়কারী আব্দুস সাত্তার সুমন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাদির, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুজ্জামান সহ কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারক ও পরিচালকবৃন্দ সকলের উপস্থিতি কামনা করছেন।
Leave a Reply