1. admin@iqrabd24.com : Admin :
  2. admin@gmail.com : IQRABD24 :
  3. asattarsumon@gmail.com : Abdus Sattar Sumon : Abdus Sattar Sumon
মাতৃস্মৃতি সাহিত্য পরিষদ এর অভিষেক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা -২০২৫ - ইকরা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরনামঃ

মাতৃস্মৃতি সাহিত্য পরিষদ এর অভিষেক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা -২০২৫

  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২০৮ Time View

মাতৃস্মৃতি সাহিত্য পরিষদ এর অভিষেক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা -২০২৫


৩১/১০/২৫ ইং তারিখ রোজ শুক্রবার দুপুর ২ ঘটিকা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত “মাতৃস্মৃতি সাহিত্য পরিষদ” এর অভিষেক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা -২০২৫,গাজীপুর জেলার টঙ্গী থানার গাজীপুরা সাতাইশ খরতৈল মা মঞ্জিলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি – জহিরুল ইসলাম (উপ- পুলিশ পরিদর্শক), বিশেষ অতিথি – ফিরোজ আহমেদ স্বপন( কবি ও সংগঠক), সৈয়দ ইমরান আলী (কবি ও সংগঠক), সারোয়ার মাহিন ( গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী), উদ্বোধক- সুমন দাস পলক ( শিক্ষক, সাংবাদিক, সংগ্রাহক,কবি ও সংগঠক)। সভাপতিত্ব করেন – মোহাম্মদ আফছার উদ্দিন ( শিক্ষক ও আবৃত্তিশিল্পী),সঞ্চালনায় করেন – মো: আরিফুল ইসলাম( শিক্ষক),জান্নাত আরা ইয়াসমিন( কবি ও সংগঠক)।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর দুরান্ত থেকে আগত “মাতৃস্মৃতি সাহিত্য পরিষদ” এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,উদ্বোধক- মাতৃস্মৃতি সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সকল গুণীজন সাহিত্য নিয়ে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।উপস্থিত গুণীজনদের মধ্যে কবিতা আবৃত্তি, গান পরিবেশন এবং ছাত্রীদের মধ্যে থেকে নৃত্য পরিবেশন করে অভিষেক অনুষ্ঠানকে সুন্দর ও মনোমুগ্ধকর করে তোলেন। সকল গুণীজনদের মাঝে সম্মাননা স্মারক প্রদান, সেরা সংগঠক স্মারক প্রদান, সেরা নৃত্য পরিবেশক স্মারক প্রদান করা হয়। পরিশেষে কেকে কেটে “মাতৃস্মৃতি সাহিত্য পরিষদ”এর অভিষেক অনুষ্ঠান উদযাপন করা হয় এবং সভাপতি – মোহাম্মদ আফছার উদ্দিন এর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও--
IQRABD24.com সহযোগী আন্তর্জাতিক ইসলামি সাহিত্য পরিষদ এবং Asia Literature Council  
Theme Customized By one host