প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৪:৪৯ এ.এম
কবি আব্দুস সাত্তার সুমন এর লেখা কবিতা: মহান নেতা

মহান নেতা
আব্দুস সাত্তার সুমন
নেতা হলো আইনজীবী
মাথায় ধরে ছাতা,
চকচক করে চাঁন কপাল
টাক হলো মাথা।
কখনো সে শান্ত থাকে
কখনো করে রাগ,
শুরা কর্ম সদস্য নেতা
গায়ে নেই দাগ।
মগজ ভরা বুদ্ধি তাহার
মাথায় অল্প চুল,
অন্যায় করলে কৌশলে সে
ধরিয়ে দেয় ভুল।
আদি বাড়ি বরিশালে
রাঙ্গামাটি বাড়ি,
নেতার আছে সুন্দর মুখে
অল্প কিছু দাড়ি।
মহান নেতা শাহ আলম
মিষ্টি কন্ঠে ডাকে,
সুন্দর ব্যক্তি লম্বা চওড়া
মাটি কাটায় থাকে।
চল্লিশ বছর নেতার হচ্ছে
এখনো চঞ্চল,
গুলশানে অফিস করে
তীক্ষ্ণ মনোবল।
মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট
www.iqrabd24.com