বাংলার মান
নুসরাত সুলতানা
মা, ওই দেখো সোনার রবি
উঠিয়াছে হাসিয়া।
আমারে আনিয়া দাও রক্তখানি
রাঙ্গাব বাংলার মাটি।
শুনিয়াছি সোনার বাংলা
কোথায় তবে সোনার ছেলেরা?
আজ তবে কেন হানাহানি রাহাজানি
ঘরে ঘরে ক্রন্দন
যেখানে থাকিবে শান্তি
শোনাবে জোনাকির গান
সেখানে তবে কেন বাজে মেশিন গান
আমরা কি পারিনি রাখিতে
বাংলার মান।।
নুসরাত সুলতানার জন্ম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়। তিনি একাধারে একজন লেখক এবং শিক্ষক। তিনি কুমিল্লা কবি পরিষদের পরিচালক হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমানে তিনি কালামুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।