প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ৫:২৫ এ.এম
খন্দকার আহ্সান হাবীব এর কবিতা: শুভ জন্মদিন

শুভ জন্মদিন
খন্দকার আহ্সান হাবীব
আজকে তোমার জন্মদিন
খোদার সেরা দান
তোমায় দেখে উঠলো হেসে
আসমানেরই চাঁন।
তোমার আভা ছড়িয়ে গেল
পাখ-পাখালির গান
তৃপ্ত হলো তোমায় দেখে
মা-বাবারই প্রাণ।
আদর সোহাগ ভালবাসায়
উঠলো লুনা বেড়ে
ফুলের মতো মুখখানা তার
নজর নিল কেড়ে।
ছোট্ট লুনা বড় হলো
কত প্রহর চলে গেল
আসুক আরও দিন
জানাই তোমায় অজস্রবার
শুভ জন্মদিন।
www.iqrabd24.com