
নির্বাচন নির্বাচন
নির্বাচনের মেলা,
আনন্দে ভাসছে সবে
পাড়া হতে জেলা।
অংশগ্রহণ করব রে ভাই
বৃদ্ধ থেকে নবীন,
নির্বাচনে মাঠে রবে
তরুণ কিংবা প্রবীণ।
ঐক্যবদ্ধ অভিভাবক
মিলিত সবাই হবে,
মিলনমেলায় পরিণত
রঙিন হবে তবে।
অঙ্গীকারের আলো জ্বেলে
শক্ত ধরে হাল,
আমাবস্যা কাটিয়ে দিয়ে
উড়াবে নতুন পাল।
ঐক্যবদ্ধের পতাকাটা
এখন অনেক দামি,
প্রভুর কাছে পানা চাই
তুমি অন্তর্যামী।
মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ