
আমরা এখন দূরের মানুষ।
কেউ কাউকে চিনি না।
কুয়াশার মত আবছা স্মৃতির মেঘ উড়ে
বৃষ্টি নামে তিস্তায়। অপেক্ষায় থাকি।
মৌমাছির গুঞ্জন নিয়ে তুমি বলবে
আমার মৌসুম শেষ হয়ে আসছে।
দিগন্তজোড়া হলুদ সর্শের ক্ষেত
শালিকেরা ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে
সে আগুনে আমিও যেতে পারি পুড়ে।
আমরা স্বপ্নের মাঝে ঝিনুক খুঁজেছি
ঘুম শেষে হারিয়ে ফেলেছি মুক্তোদানা
মনের মানুষ হারিয়ে গেলে আকাশ শুন্য
হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে গেছে স্টেশন
আত্মার শহরে কিছু ফুল ভুল করে করে ফুটে আছে,
মৌমাছি ফেলে গেছে মায়া
শেষ বিকেলে তিস্তার জলে
আজো খুঁজি তার ছায়া।