
আমাদের কুঁড়ে ঘর কাঁদে নির্জনে
ঝরে যায় আশার আলো নীরবে গোপনে!
খসে পড়ে পাখির পালক মোহের ঝড়ে
মেঘের কান্না শুনি বক্ষ পাঁজরে!
ভাঙনের স্বর শুনি নদীর দু'পাশে
পৃথিবীর আয়ু বুঝি শেষ হয়ে আসে
যুদ্ধের উন্মাদনা মানব জমিনে
সাইরেন বেজে উঠে কারনে অকারণে
আগুনের শিখা মানুষের শ্বাস প্রশ্বাসে!
নক্ষত্র জয়ের স্বপ্ন বিলাসে
উড়ে মিসাইল আকাশে আকাশে
মানুষ হারিয়ে যায় কালের কলসে
যুদ্ধ যুদ্ধ চির পুরাতন খেলা
পৃথিবীর আদিম ইতিহাসে!