
আমার পায়ের নীচে শুয়ে আছে অভুক্ত কবর
কখন সে ডেকে নেবে রাখিনি খবর
জন্ম থেকে হামাগুড়ি দেই
সে স্বপ্নঘর আলোকিত কিনা বিষন্নতায় ভরা
নীল খামে আসবেন চিঠি হাতে নিয়ে
আসমান থেকে নেমে অচেনা ডাকহরকরা!
এখন চিঠির যুগ নয়।
খবর আসে হোয়াটসআপ ম্যাসেেন্জারে
আমার পূর্ব পুরুষেরা হিসেবে নিকেশ মিলিয়ে
কিছু দুঃখ বিষাদ বিলিয়ে গ্যাছেন ওপারে,
পৃথিবীর পথে প্রান্তরে একা একা হেঁটে
একটি কফিনের খোঁজে আমার সময় গেলো কেটে
জীবনের শেষ মুহূর্তে আর কি কি চাই
তোমার দেখা নাকি অন্য কিছু জানা নাই!
শৈশব কৈশোর দূরন্ত যৌবন জল
শুকিয়ে হলো মরা নদী
ভালোবাসা ঘৃনা উচ্ছাস দুঃখ প্রবল
সব স্বপ্ন এখন মায়াজাল কেবলই বিফল
মৃত্যুর চিঠি নিয়ে তোমরা এসো আনন্দ ভিখারি
আমার শরীর, এখন মাটির সুস্বাদু খাবার
আমিতো মাটিই ছিলাম মাটিতেই হবো লীন
তোমাদের পৃথিবীতে ফিরবো না আর কোনোদিন।