ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৮ম ধাপ) পাচ্ছেন যাঁরা
ডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত 'ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৮ম ধাপ)' প্রদানের জন্য শিক্ষা, নারী উদ্যোক্তা, কবিতা ও সমাজসেবা বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ জন পাচ্ছেন 'ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৮ম ধাপ)'। গত ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রি. রোজ বৃহস্পতিবার বিকাল ০৪:০০ ঘটিকায় একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত 'ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৮ম ধাপ)' কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
যারা 'ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৮ম ধাপ)' এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:
১. ড. মো. রেজাউল করিম (শিক্ষা),
২. হাসিনা আনছার (নারী উদ্যোক্তা),
৩. এস এম গোলাম সারোয়ার (কবিতা),
৪. মো. নূরুল হক (শিক্ষা),
৫. এম সাইফুর রহমান সোহান (সমাজসেবা),
৬. সালেহা নাসরীন ডরিন (কবিতা),
৭. এ কে আব্বাস (কবিতা),
৮. ফয়েজ আহমেদ (কবিতা),
৯. মোসাঃ মুমতাহিনা (কবিতা),
১০. মোসাঃ সাদিয়া আফরিন (কবিতা),
এই প্রসঙ্গে 'ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৮ম ধাপ)' কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, 'দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৪ টি বিভাগে এই ১০ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।'