
স্বাধীনতার গল্প যখন চলে রেডিও, টেলিভিশন
পথসভা, বক্তিতায়, পথনাটকে-
তখন ফিরে যায় মন একাত্তরে
সরুরাস্তা, খাল, বিল, নদী জল প্রান্তরে।
মনেহয় এই বুঝি শুরু যুদ্ধ, পাগলের কান্না
অনাহারীর হাড্ডিসার দেহ, কিশোরীর মলিন হাসি।
ভয়ে দিন রাত কেটে যায়
স্বাধীনতা আকাঙ্খা হাত বাড়ায়।
এখন তো স্বাধীন আমরা স্বাধীন
স্বাধীনতা ভীষণ মুক্ত,
উড়ে যাওয়া পাখি, সাদা আকাশ
দূর শঙ্খচিলের ন্যায়।
স্বাধীন সকলের মাঝে উড়তে চায়
তটিনীর বুকে বয়ে যায়;
অন্য গ্রহে, আকাশের অন্য ধারে
যায় আর- মাথা নাড়ে।