প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১১:১৪ এ.এম
বারো মাসে তেরো পার্বণ

বারো মাসে তেরো পার্বণ
হানিফ রাজা
বারো মাসে তেরো পার্বণ
লেগে আছে ভাই,
পার্বণ এলে উৎসবেতে
খুশির সীমা নাই।
আশ্বিন মাসে শেষের দিকে
পাকে আমন ধান,
কার্তিক মাসে নবান্নতে
কুটুম বাড়ির টান।
ঢেঁকিতালে রাত্রিকালে
ধান ভাঙানোর ধুম,
নানান জাতের পিঠাপুলির
নেই যে চোখে ঘুম।
ষড়ঋতুর এই দেশেতে
ক্লান্ত চাষির মুখ,
উঠোনজুড়ে সোনা ধানে
দেখায় রঙিন সুখ।
আনন্দের ঢেউ চারিদিকে
হেমন্তেরই দান,
সারাবছর কেটেকুটে
গায় যে সুখের গান।
www.iqrabd24.com