পিঠার প্রস্তুতি
মো.আব্দুর রাজ্জাক
শীত এসেছে শুরু হয়েছে
পিঠার মৌসুম,
ঘরে ঘরে পড়ে গেছে
পিঠা খাওয়ার ধুম।
বোন ঝিরা আসছে নায়র,
সাথে পোলাপান,
বাড়ি বাড়ি বয়ে যাচ্ছে
আনন্দের বান।
গৃহিণীরা নিয়ে ফেলেছে
পিঠার প্রস্তুতি,
বসে বসে তৈরি করেছে
পিঠার ফিরিস্তি।
গিন্নী বললো," এবারের উৎসব হবে
কলা পিঠা দিয়ে শুরু,
বাজারের অবস্থা দেখে মনে
শুরু হলো দুরুদুরু।
বাজারে গিয়ে দেখি
কলার অমিল,
অবস্থা দেখে আমার
কেঁপে উঠলো দিল।
দুই একজনে আনলেও কলা
থাকেনা এক তিল,
ছোঁ মেরে নিয়ে নেয় গ্রাহক
যেনো ভবন চিল।
হালি দুই ধরলাম যদিও
দাম অতি চড়া,
গুড় দুধ কিনতে গিয়ে
খেয়ে গেলাম ধরা।
ধার করে কিছু টাকা
সেরে নিলাম কাজ,
আসবে কাল মেয়ে জামাই
নইলে পেতাম লাজ।