তুমি আছো তুমি রবে তুমিই ছিলে তখন, ভাবছি সদা গভীর ভাবে তুমিই আছো এখন।
তুমি ভালোর তুমি মন্দের তুমিই সর্বময় রও, জীব ও জন্তু বৃক্ষ লতার কথা তুমিই তো কও।
তুমি ধনের তুমি মনের তুমিই জ্ঞানের আলো, জীবন মরণ একাল সেকাল তুমিই সাদা কালো।