প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৭:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:০৯ পি.এম
নবান্ন আজ চিঠি লিখে

নবান্ন আজ চিঠি লিখে
গোলাপ মাহমুদ সৌরভ
শিরশিরে হেমন্ত আজ চিঠি দিল শীতের
হাল্কা কুয়াশা আর মিষ্টি রোদের সকাল
খসখসে শরীর উষ্ণতা ছড়ায় মৃদু বাতাসে
কালো মেঘের ভীড় জমেছে নীল আকাশে।
সবুজ পাতা সতেজ হল ফোঁটা ফোঁটা বিন্দু
শীতের ছোঁয়া কাকের পালক যেন চকচক
নকশিকাঁথার ধুম পড়েছে কেনা-বেচার হাঁটে
মটরশুঁটি,কলাই শাঁক ফসল ভরা মাঠে।
নতুন ধানের পিঠাপুলি কৃষাণী বানায় ঘরে
নবান্ন আজ চিঠি লিখে হলুদ গাঁদাফুলে
অসময়ে বৃষ্টি পড়ে গাঁয়ে শীতের আবাস
সূর্যমামার লুকোচুরি বৃষ্টি ভেজা আকাশ।
www.iqrabd24.com