পরম গুরু শিক্ষক
মোঃ এখলাছুর রহমান
শিক্ষক হলো পরম গুরু
মা-বাবার পর স্থান,
অমানুষদের মানুষ করতে
দিয়ে যাচ্ছেন জ্ঞান।
শিক্ষকেরা ছাত্রদেরকে
নৈতিক শিক্ষা দেয়,
বিনিময়ে তারা শুধু
সম্মান শ্রদ্ধা নেয়।
অজানাকে জানতে পারি
শিক্ষকের জন্য,
ভালো কিছু করতে পারায়
জাতি আজ ধন্য।
শিক্ষক দিবস পালন করলেই
শোধ হবেনা ঋণ,
শিক্ষক হলো জাতির জনক
পুজবে প্রতিদিন।