শ্রদ্ধা তোমার তরে
মুহাঃ মুনিরুল ইসলাম (মনির)
শ্রেষ্ঠ হলে জগৎ মাঝে
তব অগাধ জ্ঞানে,
বিদ্যানিধি রয়েছো তাই
বাঙালিদের প্রাণে।
জ্ঞানে অদ্রি ধারণ করে
বর্ণমালা মাতা,
সফল তুমি স্বাক্ষ দিলো
ইতিহাসের পাতা।
বিধবা বিয়ে প্রথা সমাজে
অবদানের বীর,
বাল্যবিয়ে ঠেকাতে তুমি
উঁচু রেখেছো শির।
ভারত বুকে মেদিনীপুর
বীরসিংহ গ্রামে,
তব জন্মে বাঙালা খ্যাতি
ছড়িয়ে রয় ধামে।
শ্রেষ্ঠ তুমি কর্ম গুণে
ঘ্রাণ আজোও ঝরে,
হে ঈশ্বর..! হৃদয় ভরা
শ্রদ্ধা তব তরে।