তোমার প্রেমে পড়েছি
আল হাবিব
হে লাস্যময়ী অনুঢ়া প্রেয়সী,
মায়াবী রূপবতী অপরূপ মুখশ্রী।
আমি তোমার প্রেমেতে পড়েছি।
আমি তোমার মায়ায় মজেছি।
সেদিন তুমি আমায় যখন সুধালে,
রাঙ্গাবরণ মাথার কেশ দেখালে।
সুগন্ধি ছড়িয়ে পড়ে চারিদিক তখনি,
মনটা নাচিয়া উঠিলো দিলো ঝাঁকুনি।
আহ্ কি তোমার রূপের বাহার,
বাঁজে পায়ের নূপুরের ঝংকার,
দোল খায় কোমর ও দেহখানি,
চমকিত করে আমার মন মননি।
তোমার হাসিতে যেন ঝরে মুক্তা,
যৌবনের সুরের বাঁজে প্রেমাত্মা।
মিলনের স্বাদ আহ্লাদে ডাকে মোরে,
বাঁজাতে অনাবিল প্রেমের সুপ্ত ঘরে।