প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৯:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ১০:৫০ এ.এম
আজানের সুরে
আজানের সুরে
মাওলানা তাজুল ইসলাম নাহীদ
মুয়াজ্জিনের কণ্ঠস্বরে
শুনলে আমার মনটা ভরে
কী মধুময় বাণী,
আযান শুনে দৌড়ে চলি
আল্লাহ্ আল্লাহ্ নামটা বলি
জুড়াই হৃদয়খানী।
পাঁচবেলাতে মুমিন যত
করবে সবাই মাথা নত
মসজিদেতে গিয়ে,
ভাই ও বন্ধু যারা আছে
ডেকে তাদের আনবে কাছে
সঙ্গে যাবে নিয়ে।
নেই যে গতি নামাজ ছাড়া
কার জন্যে আজ পাগলপারা
হচ্ছি আমরা ভবে,
মুয়াজ্জিনে ডাকলে পরে
দৌড়ে যেতে খোদার ঘরে
বলছেন স্বয়ং রবে।
নামাজ পড়লে শান্তি মিলে
পরম তৃপ্তি পাই যে দিলে
দেখো না হয় পড়ে?
আজকে থেকে শুরু করো
আছো যত ছোট বড়ো
গিয়ে খোদার ঘরে।
www.iqrabd24.com