নিরবে নিশিতে
সানজিদা বিনা
কি হল, মেঘলা দিনের সূর্যের মতো ,
লুকিয়ে আছো যে,,
গতকাল রাতে, তোমাদের এখানে,
আমাবস্যা হয়েছিল বুঝি।
একটু হাসো, তুমি হাসলেই,,
এ ধরায় আজি বৃষ্টি হতো।
কি হলো? হাসবে না!
পৃথিবীটা কি?
তোমাকে পরিত্যাগ করেছে!
তুমি তো আমার, সাঁঝের বেলায়!
ভরা গোধূলি ছিলে!
কেন , এমন হলে!
তুমি মেঘলা দিনের সূর্যের মতো !
লুকিয়ে থাকতে পারো না!!
তুমি মেঘের হতে পারো না!
আসলে তোমার সাথে আমার,
দেখা না হওয়াটাই ভালো ছিল!!
আবেগে আত্মহারা হয়ে,
ভুলে গিয়েছিলাম!
আমি তো তোমার চোখে বালি!
তুমিতো বরাবরই দেখতে পাও না!
আমার বুকের কান্না!
ঠিক আছে, ভুলে যাবো তোমায়।!
হয়তো একটু সময় লাগবে!
রোজ অনেকটা অশ্রু ঝরে পড়বে!
দুচোখ বেয়ে।
শুধু তোমার স্মৃতি গুলো মনে পড়বে!
নীরবে নিশিতে
ফি আমানিল্লাহ,